সব
নিজস্ব প্রতিবেদক,
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি তছউর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নুরুর সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনকে আরও সুদৃঢ় ও কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে সদস্যপত্র (মেম্বারশিপ) সাধারণ সম্পাদকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ দায়িত্ব পালন করবেন প্রেস অ্যান্ড পাবলিকেশন সম্পাদক ময়নুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত হয়, নতুন করে যারা সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তাঁদের ১০০ পাউন্ড সদস্য ফি দিতে হবে। পাশাপাশি নির্বাচন বা সিলেকশনের ক্ষেত্রে নির্ধারিত ফি প্রদানের বিষয়েও সভায় আলোচনা হয়।
অ্যালামনাই এসোসিয়েশনের যেসব সদস্যের সঙ্গে বর্তমানে যোগাযোগ নেই, তাঁদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ভাইস চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর, ভাইস চেয়ারম্যান দেওয়ান নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ। প্রয়োজন অনুযায়ী কমিটিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের সভাপতি নির্বাচিত হওয়ায় সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ ছাড়া সবার মতামতের ভিত্তিতে আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার সংগঠনের নতুন কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে একটি নতুন ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিম উদ্দিন চাকলাদার, দেওয়ান নজরুল ইসলাম ও আব্দুল কাদির, মৌলানা আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানুর ও মারুফ আহমেদ, কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ, সহকোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলু, প্রেস অ্যান্ড পাবলিকেশন সম্পাদক ময়নুল ইসলাম, অভ্যর্থনা সম্পাদক মিসবাহ উদ্দিন এবং সহকারী স্পোর্টস সম্পাদক কামরুজ্জামান চাকলাদারসহ অন্যরা।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান তমিজুর রহমান রঞ্জু, ভাইস চেয়ারম্যান আজন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, মহিলা সম্পাদক নাজিয়া আক্তার রেবিন, সহকারী সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ ইমন, সদস্য হেলাল আহমেদ ও সদস্য রোকসানা পারভীনসহ কয়েকজন অনুপস্থিত থাকলেও তাঁরা সভায় উপস্থিত হতে না পারার কারণ জানিয়ে ‘অ্যাপোলজি’ দেন।
সভা শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।