১ গানে ১৬৩ মিলিয়ন ভিউ : শিশুশিল্পী সাইফার গোল্ডেন প্লে বাটন উদযাপন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ণ

ডিজিটাল প্ল্যাটফর্মে ‘পড়ালেখা ভালো লাগেনা’ গানের মাধ্যমে ১৬৩ মিলিয়নেরও বেশি ভিউ পেয়ে অনন্য মাইলফলক স্পর্শ করেছেন তরুণ কণ্ঠশিল্পী সুরাইয়া আক্তার সাইফা।

‘নতুন কুঁড়ি ২০২৫’-এর চ্যাম্পিয়ন এই শিশুশিল্পীর গৌরবময় অর্জন উপলক্ষে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা হলরুমে একটি জমকালো ‘গোল্ডেন প্লে বাটন সেলিব্রেশন ও কালচারাল নাইট’ অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় উপস্থাপক আহসান হাবীব খান ও মুজাহিদ জামানের সঞ্চালনায় সাইফা ফ্যান পেজ ও মিডিয়া সেলের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বর্ণাঢ্য এই আয়োজনে সরকারের সংসদ সদস্যবৃন্দ, দেশের বরেণ্য সংগীতশিল্পী, গীতিকার, সুরকার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে সাইফাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সুরকার-গীতিকারদের সংবর্ধনা শেষে আনুষ্ঠানিকভাবে সাইফার হাতে বহুল কাঙ্ক্ষিত ‘গোল্ডেন প্লে বাটন’ তুলে দেওয়া হয়।অনুষ্ঠানের বক্তারা সাইফার এই অনন্য কৃতিত্বের প্রশংসা করে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং এই অর্জন দেশের অন্যান্য শিশুশিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh