সব
প্রেস বিজ্ঞপ্তি,
লন্ডন প্রতিনিধি:
লন্ডনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, যুক্তরাজ্য শাখার উদ্যোগে সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট টি.এম. জানে আলম। সদস্য সচিব মো. ইমাম হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা (বাগেরহাট-খুলনা) ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মো. জয়নুল আবেদীন রোজ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাসুম আহমেদ ও মাহাবুব আলম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা নেত্রী পারভীন আক্তার, সবিতা রানী বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ী।
বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।