লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য আবু সাঈদ চৌধুরী সাদির মাতার ইন্তেকাল

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদির মাতা মরিয়মুন নেছা চৌধুরী ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট নগরীর সুবিদবাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা গোলাপগঞ্জ উপজেলার বরায়া-রফিপুর নয়াজামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে মরিয়মুন নেছা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকাহত স্বজনদের এ শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh