ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘বোমা হামলার’ হুমকি, থানায় জিডি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:২২ অপরাহ্ণ

বোমা হামলার ‘হুমকি পেয়েছে’ বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগ বলছে, ই-মেইলে রোববার ওই হুমকি দেওয়া হয়। তাতে সতর্ক করে বলা হয়েছে, একাধিক বোমা হামলা হবে মঙ্গলবার, যা কেউ থামাতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রোববার সন্ধ্যায় জিডি করা হয়েছে বলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানিয়েছে।

সোমবার তিনি বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ে একটি ইমেইল পাঠিয়ে সেখানে হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলে লেখা হয়েছে সেখানে ব্যাপক বোম্বিং করা হবে। আমরা অভিযোগটি পাওয়ার পর থেকেই কাজ করছি।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ বলেন, আমরা গতকাল মেইলটা পেয়েছি, এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আমরা সকল সহযোগিতা পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীসহ সবার নিরাপত্তার বিষয়টি ‘গুরুত্ব দেওয়ার’ কথাও বলেছেন তিনি।

পুলিশ বলছে, রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে হুমকির মেইলটি পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘TypicalChineseman@gmail.com’ ই-মেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার একাধিক বোমা ‘হামলার হুমকি’ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh