সব
স্বদেশ বিদেশ ডট কম

দেশজুড়ে বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। আগামী ২৯শে নভেম্বর আগাম নির্বাচন হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই নির্বাচন ২০২৭ সালের গ্রীষ্মে হওয়ার কথা ছিল।
দেশটিতে ভাড়াটেদের আরো সুরক্ষা দেওয়ার দাবি ঘিরে গত এক সপ্তাহজুড়ে স্পেনে বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো।
শনিবার মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়াসহ অন্তত ৫০টি শহরে এই দাবিতে বিক্ষোভ হয়েছে।
বাড়ি ভাড়া বৃদ্ধির জের ধরে ৮৭ বছর বয়সী একজন নারীকে বাড়ি থেকে বের করে দেওয়ার জেরে এই বিক্ষোভের শুরু হয়।
ওই ঘটনা নিয়ে আইনি লড়াইয়ের পর আদালত বাড়ির মালিকের পক্ষে আগের ভাড়া ৫০০ ইউরো থেকে বাড়িয়ে ২৬৫০ ইউরো বাড়ানোর পক্ষে রায় দিয়েছিল। যদিও পরে সেটা কমিয়ে ১৬৫০ ইউরো করা হয়, কিন্তু এখনো সেটা তার নিয়মিত পেনশনের চেয়ে ৩০০ ইউরো বেশি।
প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের বামপন্থি সরকার জরুরি ভিত্তিতে শুক্রবার পার্লামেন্টে দুইটি আইন পাস করার চেষ্টা করেছিল, এই আইনে নাজুক অবস্থায় থাকা ভাড়াটেদের ২০৩০ সাল পর্যন্ত বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না বল প্রস্তাব করা হয়েছিল।
সেই সাথে ট্যুরিস্ট অ্যাপার্টমেন্টগুলোয় বাড়তি কর ধার্য করা হয়েছিল এবং বাড়ি ভাড়া চুক্তি স্বয়ংস্ক্রিয়ভাবে নবায়নের সুযোগ রাখা হয়েছিল। তবে পার্লামেন্টে ভোটাভুটিতে দুইটি আইনই বাতিল হয়ে যায়।
সূত্র: বিবিসি বাংলা