চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ


কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে লাকসাম এলাকায় ট্রেনটি ঢাকার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে জংশন স্টেশন মাস্টার ওমর ফারুক।

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার কারণে রেলপথের আপলাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে উদ্ধারকাজ কখন শেষ হবে এবং আপলাইন দিয়ে পুনরায় ট্রেন চলাচল কখন শুরু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি স্টেশন মাস্টার ওমর ফারুক।

ট্রেন চলাচলে সাময়িক সমস্যার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh