মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন, নেতৃত্বে সালাম ও জুয়েল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক করে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল।

রোববার দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের কথা জানানো হয়।

চার সদস্যের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন আগের কমিটিতেও একই পদে ছিলেন।

পুরোনো কমিটিতে আহ্বায়ক ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করল বিএনপি।

উত্তরের আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আর ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh