‘পরাজিত ব্যক্তি’ বলায় রেগে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ


মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির কারণে ‘পরাজিত ব্যক্তি’ বলায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার উদ্দেশে হোয়াইট হাউজ ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি; সেখানেই তাকে এ আখ্যা শুনতে হয়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো লিখেছে, ৮০ বছর বয়সি ট্রাম্প যখন হেলিকপ্টারে চড়তে যাচ্ছিলেন, তখন বৃষ্টি ঝরছিল। ফলে ছাতা মাথায় ব্রিফিংয়ে আসেন তিনি, যেখানে সাংবাদিকরা তাকে নানা প্রশ্ন করছিলেন।

এর মধ্যে স্কাই নিউজের এক সাংবাদিক সরাসরি জানতে চান, প্রেসিডেন্ট, একজন হেরে যাওয়া ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগছে?

ট্রাম্প এ প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে ঘুরে দাঁড়ান এবং কোনো উত্তর না দিয়ে চলে যান। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ট্রাম্প সাধারণত পিছপা হন না।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যেও ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে। ১৯৮০ সালের পর প্রতিটি নির্বাচনে সেখানে রিপাবলিকান প্রার্থী জয়ী হয়েছেন।

এছাড়া কানসানের ভোটাররা ১৯৩২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্রেটিক সিনেটর নির্বাচিত করেছেন। উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা ও আইওয়াতেও নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানররা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh