ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৩ জন।

রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ১২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, খুলনা বিভাগে ৩৩২ জন, রাজশাহী বিভাগে ১১৩ জন, রংপুর বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ২৩২ জন এবং সিলেট বিভাগে ১৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ হাজার ৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh