সব
স্বদেশ বিদেশ ডট কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে এই ম্যাচ বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। আনুষ্ঠানিকতার জন্য হলেও শেষ ম্যাচটি জিতে ইতিবাচক কিছু নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।
শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে মেয়েরা মুখিয়ে আছে বলে জানালেন বাংলাদেশের প্রধান কোচ হাসান তিলকারত্নে। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমাদের গর্বের সাথে খেলতে হবে। কারণ আমরা তাদের একবার হারিয়েছিলাম। সবার একসাথে খেলতে হবে এবং নিজেদের সর্বোচ্চটা দিতে হবে।