টানা ১০ দিনের কর্মসূচি দিল বিএনপি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ৩:০২ অপরাহ্ণ

আগামী ৭ নভেম্বর ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিনটির গুরুত্ব ও ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে টানা ১০ দিনের কর্মসূচি দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন। এর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে নিয়ে আসতে হবে। যারা গত ১৫ বছরে বিকৃত ইতিহাস পেয়েছে, তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই এবার আমরা এই দিনটি গুরুত্ব সহকারে পালন করব।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh