সব
স্বদেশ বিদেশ ডট কম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শরীককে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। হাসান আরিফ সাহেবের চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এটা সহজে পূরণ হওয়ার নয়।
বিএনপি মহাসচিব বলেন, তিনি (হাসান আরিফ) শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রবিশ্বাসী মানুষ ছিলেন। এখন গণতন্ত্র উত্তোলনের যে কাজ শুরু হয়েছে, এ সময়ে তাকে খুব বেশি প্রয়োজন ছিল।
এ সময় সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চলবে, চলতে থাকবে। অসুবিধা হবে না।
শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে হাসান আরিফেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ১০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।