পিএসএলে খেলতে পাকিস্তানে রিশাদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ মে ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ফের পাকিস্তানে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স।

প্লে-অফ পর্বে লাহোরের হয়ে মাঠে নামার কথা রয়েছে রিশাদের। সেখানে তার সঙ্গী হবেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পয়েন্ট টেবিলের চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় লাহোর। ফলে তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।

আজ (২২ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় করাচি কিংসের বিপক্ষে খেলতে নামবে সাকিব-শাহীন আফ্রিদির লাহোর। জয় পেলে দলটি পৌঁছে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২৩ মে, লাহোরে। পরবর্তীতে ২৫ অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পিএসএলের ফাইনাল।

লাহোর কালান্দার্সের এক ভিডিও বার্তায় রিশাদ হোসেন বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। লাহোর কালান্দার্স পরিবারের কাছে আমি আবারও ফিরে এসেছি। ইনশাআল্লাহ মাঠে দেখা হবে, এবং আমরা একসঙ্গে শিরোপা জিতব।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh