নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে তার সঙ্গে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিনিধিদলে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং তার ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh