ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, ৩৯৬ জন হাসপাতালে ভর্তি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৯৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মৃত দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

সোমবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে (৯৬ জন) এবং ঢাকা বিভাগে (৯০ জন)। এছাড়া বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫২ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh