যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ফের ইসরায়েলের হামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গাজার বেইত লাহিয়া এলাকায় চালানো এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-শিফা হাসপাতাল। ইসরায়েলি সেনারা বলছে, তারা ‘অবিলম্বে হুমকি সৃষ্টি করা’ অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এই হামলা গাজার ভঙ্গুর যুদ্ধবিরতিকে নতুন করে অনিশ্চয়তায় ফেলেছে। মঙ্গলবার রাতে শুরু হওয়া ব্যাপক বোমাবর্ষণ ছিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ।

মঙ্গলবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘প্রতিশোধমূলক শক্তিশালী হামলার’ নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্তত ১০৪ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh