সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক বসেন বিএনপি নেতারা।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত রয়েছেন।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বাধীন দলটির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত রয়েছে। অপর দুই সদস্য হলেন- বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

এর আগেও নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে বিএনপি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh