আসন সমঝোতায় বিএনপির সঙ্গে যাচ্ছে না গণ অধিকার পরিষদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ণ


বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।

আজ সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানায় দলটি।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দুই সিটে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না গণ অধিকার পরিষদ। বরং এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভায়।

তিনি জানান, আজকে সভায় দলের নির্বাহী কমিটি, আগ্রহী মনোনয়নপ্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়।

তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত দলের মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে।

এর আগে গতকাল রোববার বিএনপির সঙ্গে সভা করে গণ অধিকার পরিষদ। সেখানে বিএনপির কাছে ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয় দলটি। সভায় দুটি আসনে সমঝোতার সিদ্ধান্ত জানায় বিএনপি।

সেই বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষে ছিলেন দলের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন, আবু হানিফ ও হাবিবুর রহমান রিজু।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh