যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গত রবিবার দুপুর ২টায় (যুক্তরাজ্য সময়) জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ। সভা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাধারণ সম্পাদক ডঃ আজিজুল আম্বিয়া। সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যসংখ্যা বৃদ্ধি এবং একটি সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি,
নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, নজরুল ইসলাম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, শিপন মিয়াসহ অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।
আলোচনার পর সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই মাসের মধ্যে—
•সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ
•একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন
•পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুত করবে
গঠিত কমিটির তালিকা:
চীফ কো-অর্ডিনেটর:
মোহাম্মদ মকিস মনসুর
কো-অর্ডিনেটর:
সৈয়দ তওহীদ ফিতরাত
সদস্যবৃন্দ:
ডঃ মোঃ জয়নুল আবেদীন রোজ (সভাপতি)
ডঃ আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক)
ইমদাদুন খান
আমিনুল হক জিলু
হেলেন ইসলাম
আসমা মতিন
নুরুননবী আলী
মিসবাহুল হক মাসুম
নজরুল ইসলাম
রোমান আহমদ
মাসুম বিল্লাহ
শাকিল আহমেদ সোহাগ
শিপন মিয়া
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সক্রিয় সাংবাদিক সংগঠনে পরিণত হবে।
এই সম্পর্কিত আরও খবর...