মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত : সাংবাদিকদের আইজিপি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ

নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করবে ইসি। এনমটাই জানিয়েছেন ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স— এই তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য কাজ করছেন। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।

বাহারুল আলম বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh