গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র কো-অর্ডিনেটর কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল বাছির,

  • প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র কো-অর্ডিনেটর কমিটির সভা সোমবার ৯ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কো-অর্ডিনেটর কমিটির সদস্য আলতাফ হোসেন বাইছ, সভা পরিচালনা করেন কো-অর্ডিনেটর কমিটির চিফ কো-অর্ডিনেটর আব্দুল বাছির।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেল আহমদ বদরুল, সভায় ট্রাস্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আগামী এপ্রিল (২০২৬) মাসের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয় সেই লক্ষ্যে নির্বাচন পরিচালনার জন্য তিনজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্তরা হলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জনাব নুরুল ইসলাম, কমিশনার হিসেবে জনাব আবজল হোসেন ও জনাব সামসুল ইসলাম সেলিম।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন কো-অর্ডিনেটর কমিটির সদস্যবৃন্দ- ফজলুল হক ফজলু, মোঃ ইছবাহ উদ্দিন, মকলু মিয়া, জবরুল ইসলাম লনি, মোঃ ইকবাল হোসেন, একেএম আব্দুল্লাহ, আফছর হোসেন এনাম, জয়নাল আবেদীন জয়নুল, শাহআলম কাসেম।
সাবেক মেম্বারশীপ সম্পাদক নুনু মোহাম্মদ শেখ সভায় উপস্থিত ছিলেন।

কো-অর্ডিনেটর কমিটির নেতৃবৃন্দ অত‍্যন্ত আন্তরিক ছিলেন এবং সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য নির্বাচনে এটি তাদের বক্তব্য নিশ্চিত করেন।

নিয়োগ প্রাপ্ত নির্বাচন কমিশনার গন বলেন আমরা সকলের সহযোগিতা নিয়ে উৎসবমুখর একটি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh