লন্ডনে মাতৃভাষা দিবসে  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলী

সংবাদ বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৪ অপরাহ্ণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে ভাষা  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন শেয়ে সংগঠনের সভাপতি শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন একুশ আমাদের অহংকার একুশ আমাদের গর্ব। ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব ।  বক্তারা আরো বলেন- প্রবাসে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে হবে। বক্তারা বলেন ‘‘ ইনকিলাব জিন্দাবাদ‘‘ একুশের পরিপন্থি যারা ইনকিলাব জিন্দাবাদ বলে এরা অন্তরে পাকিস্তানকে লালন করে। এসব নতুন ষঢ়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াতে হবে।

আলোচনা পর্বে অংশ নেন  টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  সাবেক স্পিকার আহবাব হোসেন, ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সাজিদুর রহমান, সাংবাদিক তানভির আহমদ, রিপোর্টার্স সহসভাপতি এস. কে. এম. আশরাফুল হুদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন,  সাংবাদিক এ রহমান অলি, দিলু চৌধুরী, জামাল আহমদ খান, নাহিদ জায়গীরদার, আব্দুল মোমিন,  ইমরান তালুকদার প্রমুখ।

মাতৃভাষা দিবেসের আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা  আবৃতি।   আবৃতিতে অংশ নেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কবি ইমদাদুন খানম, এসিসটেন্ট সেক্রেটারি কবি আসমা মতিন, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী কবি জান্নাতুল ফেরদৌস ডলি ও সদস্য দিপা হক প্রমুখ।  পরিশেষে সমবেত কন্ঠে একুশের গানের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh