রাজধানীতে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন হুন্ডিগড় এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন–আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। বর্তমানে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সাথে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা। অপর দিকে সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তাঁর বাবার নাম লোকমান খন্দকার।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী খোকন জানান, আজ সকালের দিকে জুরাইনের হন্ডিঘর এলাকায় বাহাদুর শাহ বাসের সাথে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষায় শেষে তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh