ঈদযাত্রায় গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি : সড়ক পরিবহনমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

ঈদযাত্রায় গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল ইসলাম। বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পুলিশ ও র‌্যাবের কন্ট্রোল রুম বলেছে যে এখানে তেমন কোনো অভিযোগ পাননি, খুব একটা ব্যতয় এখানে ঘটেনি। এখানে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং বাসগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। কোনো যাত্রী হয়রানির শিকার হচ্ছেন না। বিভিন্ন রুটে পর্যাপ্ত টিকিট আছে। যদিও কিছু পরিবহনের টিকিট ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

মন্ত্রী বলেন, যারা এখান থেকে বাসে উঠছেন তারা নির্বিঘ্নে, নিরাপদে ও এনজয় করে গন্তব্যে যাচ্ছেন। কোনো হয়রানি বা বিড়ম্বনার স্বীকার হচ্ছেন না।

রবিউল ইসলাম বলেন, ভাড়া বৃদ্ধি বা অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না। যেসব টিম এখানে কাজ করছে তারাও বলছে যে এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদেরও কোনো অভিযোগ নেই। শৃঙ্খলার সঙ্গে এই বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা ঢাকার বাইরে যাচ্ছে।

এ সময় শামসুল রহমান শিমুল বিশ্বাস তার সাথে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh