ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যা করার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এ হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সব সময়ই শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরও বেশি অগ্রহণযোগ্য। সূত্র: আল–জাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh