সব
আন্তর্জাতিক ডেস্ক,
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাডেফুলের সঙ্গে কথা বলেছেন।
মেহের নিউজের তথ্য অনুযায়ী, আরাকচি বলেছেন, তার দেশ ‘চরম অবিশ্বাস’ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে।
তিনি এও বলেছেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় ‘পূর্ণ শক্তি দিয়ে লড়াই’ করবে। এ ধরনের কঠোর অবস্থানের কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’র কথা বলেছেন।
সূত্র: আল জাজিরা