ইসরায়েলি বর্বরতা : লেবাননে একদিনে নিহত ৪১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফের হামলায় দেশটিতে একদিনে নিহত হয়েছেন ৪১ জন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২ মে) লেবাননের হাব্বুশ এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৯ জনে। এ ছাড়া আহতের সংখ্যা ৮ হাজারের বেশি।

পাল্টা জবাবে লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। শনিবার (২ মে) থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আত্মঘাতী ড্রোন ও কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh