সব
স্বদেশ বিদেশ ডট কম

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ দিকে যাচ্ছিল বালুবোঝাই একটি ট্রাক। পথে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।
এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি এবং সড়কে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শানাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।