গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ মে ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনি দিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন দিয়েছে।

রবিবার (১০ মে) সকালে ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল এ তথ্য জানান। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। শনিবার রাতে বাগমারা এলাকায় একদল লোক ট্রাক নিয়ে গরু চুরি করতে এসেছে— এমন খবর ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন দেয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh