সাংবাদিক নুরুল আমিন তারেকের পিতার ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মে ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ

আরটিএন বাংলার সিইও ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য নুরুল আমিন তারেকের পিতা আলহাজ্ব আব্দুল মন্নান সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৪ই মে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩ টা ১০ মিনিটের সময় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৫ বছর। স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা,নাতী-নাতনীসহ দেশ বিদেশে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি ।

মরহুম আলহাজ্ব আব্দুল মন্নান সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা, প্রবীণ মুরুব্বি ও সালিশ ব্যক্তিত্ব, সিলেট মডার্ন একাডেমির প্রধান ডাইরেক্টর ও বায়তুস সালাম জামে মসজিদের সভাপতি ছিলেন।

মরহুমের জানাযার নামাজঃ
১৪ই মে বৃহস্পতিবার বাদ আসর কান্দিগাও বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । মরহুমের জানাযায় স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, আত্মীয়-স্বজন সহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে ‌দাফন করা হয়।

নুরুল আমিন তারেকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান। শোকবার্তায় নেতৃবৃন্দ মহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।

নুরুল আমিন তারেক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh