প্রতিশোধের ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ


ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করার পর প্রতিশোধের বার্তা দিয়েছেন তাঁর ছেলে ও দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।

বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “প্রতিশোধ আমাদের জাতির আকাঙ্ক্ষা।”

শনিবার আল জাজিরা জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে বার্তা দেন মুজতাবা খামেনি।

এক দিন আগে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। সপ্তাহজুড়ে লাখো মানুষের অংশগ্রহণে তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

দাফন অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুজতাবা খামেনি।

জানা গেছে, আলি খামেনির দাফন অনুষ্ঠান গত মার্চ মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলমান থাকায় তা স্থগিত করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পরে তাঁর ছেলে মুজতাবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

একই হামলায় মুজতাবা খামেনিও গুরুতর আহত হন। এরপর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh