সব
সিলেট প্রতিনিধি,
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ‘আফলাতুন নেছা হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা-২০২৬’ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও পীর মঞ্জিলে এ সভা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মো. রহিম উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি মো. আজাদ মিয়া।
সভায় বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা পরীক্ষার আয়োজন নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় জানানো হয়, চলতি বছরের ডিসেম্বর মাসে ‘আফলাতুন নেছা হিফজুল কোরআন বৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হবে।
সভায় বক্তব্য দেন ইকবাল হোসেন টিটন, হিরণ মিয়া, ফখরুল ইসলাম, জয়নাল আবেদীন, বেলাল হোসেন, রহমত আলী খোকন ও নাফিস ইকবালসহ অন্যরা।
সভায় উপস্থিত সবাই বৃত্তি পরীক্ষা সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।