সব
লন্ডন প্রতিনিধি,
সিলেটের আইলকুন্ডি আল-হেরা জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য লন্ডনে এক ফান্ডরেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৭ সেপ্টেম্বর। এতে প্রায় ২০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী মসজিদ নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
১৬ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের পঞ্চখানা রেস্টুরেন্টে আয়োজিত এ ফান্ডরেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার মো. রেজাউল করিম মৃধা। তিনি তাঁর নিজ গ্রামের আইলকুন্ডি আল-হেরা জামে মসজিদের পুনর্নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান।
ফান্ডরেইজিং অনুষ্ঠানে উল্লেখযোগ্য অনুদানের প্রতিশ্রুতি দেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। এর মধ্যে £২,০০০ করে অনুদানের প্রতিশ্রুতি দিয়ে প্যাট্রন হিসেবে যুক্ত হয়েছেন মানিক মিয়া ও শেখ শামীম।
এছাড়া £১,০০০ করে অনুদানের প্রতিশ্রুতি দিয়ে লাইফ মেম্বার হয়েছেন—কবির আহমেদ, শেখ ফারুক, সাবেক মেয়র মতিনুজ্জামান, ফারহান মাসুদ খান এবং কেয়ারার্স অ্যাসোসিয়েশন টাওয়ার হ্যামলেটস।
অনুষ্ঠানে আরও অনেকে এক লাখ, ৫০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা করে অনুদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া জয় ইসলাম মনির মসজিদ নির্মাণের জন্য ৫০ বস্তা সিমেন্ট দেওয়ার ঘোষণা দেন।
মসজিদের ফান্ডরেইজিং অনুষ্ঠানের সাউন্ড ও মাইক পরিচালনার দায়িত্ব পালন করেন পাপ্পু দাস। তিনি এ কাজের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তাঁর এই সহযোগিতার জন্যও আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আলাউর রহমান। তাঁর পরিবেশনা উপস্থিত অতিথিদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, নির্বাহী নিউজ এডিটর মোস্তাক আলী বাবুল, বিশিষ্ট কমিউনিটি নেতা আবু তাহের, প্রবীণ সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, চৌধুরী আব্দুর রাজ্জাক, আকিকুর রহমান, মাহবুব কুরেশি, ইকরা বাংলার প্রেজেন্টার মাওলানা সালেহ আহমেদ, মুফতি হাসান নূরী চৌধুরী, মাওলানা নাসির উদ্দিন, কাউন্সিলর ফয়জুর রহমান, সাবেক স্পিকার আহবাব হোসেন, কমিউনিটি নেতা মুকিত আহমেদ, ঝিল্লুল হক, শাহান চৌধুরী, জুগলুল খান, ড. আনসার আহমেদুল্লাহ, প্রফেসর মিসবাহ, সিনিয়র সাংবাদিক রহমত আলী, সাংবাদিক মহিতুর রহমান বাবলু, রহিম বাদশাসহ কমিউনিটির বহু বিশিষ্ট ব্যক্তি ও দানশীল মানুষ।
আয়োজক মো. রেজাউল করিম মৃধা বলেন, আইলকুন্ডি আল-হেরা জামে মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সবার সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ মসজিদের পুনর্নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি ফান্ডরেইজিং অনুষ্ঠানে উপস্থিত হয়ে এবং আর্থিক ও অন্যান্যভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকল দাতা, অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আয়োজক ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দেশ-বিদেশের দানশীল মানুষের সহযোগিতায় আইলকুন্ডি আল-হেরা জামে মসজিদের পুনর্নির্মাণকাজ দ্রুত সম্পন্ন হবে। মহান আল্লাহ তায়ালা সবার দান ও সহযোগিতা কবুল করুন এবং মসজিদের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করুন।