সব
স্বদেশ বিদেশ ডট কম

‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না’-ফেসবুকে এমন পোস্ট দেওয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।
দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি। দেশের মানুষের পক্ষে কথা বলা কি অপরাধ?
এ প্রসঙ্গে জাকিরুল হক মুঠোফোনে বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। তাদের অনেকে ধানের শীষে ভোট দিয়েছেন। পরে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ তাকে মুঠোফোনে এসএমএস ও কল করে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তাদের ক্ষোভ ও কষ্টের কথাই তিনি ফেসবুকের পোস্টে তুলে ধরেছেন।
ফেসবুক পোস্ট করে বহিষ্কৃত হওয়ায় কোনো দুঃখ নেই জানিয়ে জাকিরুল বলেন, দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি। দেশের মানুষের পক্ষে কথা বলা কি অপরাধ?
তবে জাকিরুলকে বহিষ্কারের সিদ্ধান্তটি যুক্তিযুক্ত হয়েছে বলে মনে করেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাকিরুলকে বহিষ্কার করা হয়েছে।