জুবায়ের বালুচের আত্মত্যাগ কেবল শোকের প্রতীক নয় : জেনেভা কনফারেন্সে ড. নাসিম বালুচ

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ

২৫ সেপ্টেম্বর ২০২৬ জেনেভায় অনুষ্ঠিত দ্বাদশ ‘বেলুচিস্তান আন্তর্জাতিক সম্মেলন’-এ ভাষণদানকালে বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর চেয়ারম্যান ড. নাসিম বেলুচ বলেছেন, বেলুচিস্তানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেলুচ রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী ও সাধারণ নাগরিকরা কারাবাস, গুম, নির্বাসন ও মৃত্যুর শিকার হয়েছেন; পাশাপাশি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রয়োগ, রাজনৈতিক কারসাজি, গুম, কারাবাস এবং বেলুচিস্তানের সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বেলুচ জাতীয় প্রশ্নকে দমন করার প্রচেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, তা সত্ত্বেও বেলুচ জাতীয় প্রশ্নটি হারিয়ে যায়নি এবং নতুন প্রজন্ম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চলেছে।

জেনেভায় মানবাধিকার রক্ষাকারী, বিভিন্ন জাতি ও সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বেলুচ রাজনৈতিক কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বিএনএম (BNM)-এর চেয়ারম্যান বলেন, এই সম্মেলন কেবল আরেকটি রাজনৈতিক সমাবেশ নয়; বরং বেলুচিস্তানে চলমান সংকটের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়ের শিকার মানুষদের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার একটি উপলক্ষ। তিনি বলেন, “আমরা এখানে কেবল আরেকটি সম্মেলন করার জন্য সমবেত হইনি। আমরা এখানে এসেছি কারণ বেলুচিস্তান থেকে আসা প্রতিটি প্রতিবেদন, প্রতিটি ছবি এবং প্রতিটি পরিসংখ্যানের আড়ালে একেক জন মানুষ রয়েছেন।”  তাঁর মতে, সেখানে এমন এক মা আছেন যিনি তাঁর নিখোঁজ সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন, এমন এক শিশু আছে যে বাবাকে ছাড়াই বেড়ে উঠছে এবং এমন একটি পরিবার আছে যারা এক কারাগার থেকে অন্য কারাগারে, এক আদালত থেকে অন্য আদালতে ঘুরে বেড়াচ্ছে আর কেবল একটি সাধারণ প্রশ্নই করছে: “আমাদের প্রিয়জন কোথায়?

তিনি বলেন, এমন মানুষও আছেন যাঁরা নীরব থাকতে অস্বীকার করার কারণে প্রাণ দিয়েছেন। নিজের বক্তব্যে বিএনএম (BNM)-এর চেয়ারম্যান ‘ড. নোকাপ বালুচ’ হিসেবে পরিচিত ড. আব্দুল রশিদের কথাও স্মরণ করেন। বালুচ ন্যাশনাল মুভমেন্টের কেন্দ্রীয় কমিটির এই সদস্যকে সম্প্রতি হত্যা করা হয়েছে। তিনি বলেন, ১০ সেপ্টেম্বর “আমরা ড. আব্দুল রশিদ—যিনি আমাদের কাছে ড. নোকাপ বালুচ নামে পরিচিত—তাঁকে হারিয়েছি,” এবং বিএনএম-এর কাছে তাঁর হারানোর বিষয়টি এখনও অত্যন্ত বেদনাদায়ক ও তাজা এক স্মৃতি।

“তাঁর হত্যাকাণ্ডের বিষয়টি আমাদের কাছে এখনও অত্যন্ত তাজা ও বেদনাদায়ক। এটিকে কেবল একটি রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা বা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি ছিলেন আমাদের সহকর্মী ও সহযোদ্ধা—এমন একজন মানুষ যিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন নিজ জনগোষ্ঠীর সেবায়।” বিএনএম (BNM) চেয়ারম্যান ড. নোকাপ বালুচের হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের রাষ্ট্রীয় এজেন্টদের দায়ী করেন। তিনি বলেন, রোগী সেজে আসা সশস্ত্র ব্যক্তিরা এমন একজনকে হত্যা করেছে, যার পেশাই ছিল মানুষের সেবা ও চিকিৎসা করা।

তিনি বলেন, ড. নোকাপ বালুচ ছিলেন একজন রাজনৈতিক কর্মী, চিকিৎসক ও শিক্ষাবিদ; যিনি বালুচ জাতীয় স্বাধীনতা, মানবসেবা এবং জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কাজে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। “তাঁর শাহাদাত বরণ বিএনএম (BNM), বালুচ জাতীয় আন্দোলনের সমর্থক এবং বালুচ শরণার্থীদের জন্য এক অপূরণীয় ক্ষতি; কারণ তিনি ছিলেন তাঁদের কাছে আশা, চিকিৎসা সেবা ও শিক্ষার এক অনন্য উৎস।”তিনি আরো বলেন, “আজ তাঁর আসনটি শূন্য। কিন্তু যেসব আদর্শকে ধারণ করে তিনি জীবন অতিবাহিত করেছিলেন, তা আমাদের মাঝে রয়ে গেছে।” তিনি উল্লেখ করেন যে, ড. নোকাপ বালুচই একমাত্র ব্যক্তি নন, যাঁকে নিয়ে তাঁরা শোক পালন করছেন। বিএনএম (BNM)-এর চেয়ারম্যান তাঁর বক্তৃতার সিংহভাগ সময় চেয়ারম্যান জুবায়ের বালুচের রাজনৈতিক জীবন, সংগ্রাম ও শাহাদাতবরণের স্মৃতিচারণ  করেন।

তিনি বলেন, এই সম্মেলনটি কেবল চেয়ারম্যান জুবায়ের বালুচকে স্মরণ করা বা তাঁর অনুপস্থিতিতে শোক প্রকাশের জন্য আয়োজন করা হয়নি; বরং এমন একজন রাজনৈতিক নেতার প্রতি জাতীয় শ্রদ্ধা নিবেদনের জন্য এর আয়োজন করা হয়েছে, যিনি বালুচ জাতীয় স্বাধীনতার সংগ্রামের জন্য  আজীবন কাজ করে গেছেন ,শেষ পর্যন্ত নিজের জীবন  ​​উৎসর্গ করেছেন।তিনি বলেন, “যখনই আমি চেয়ারম্যান জুবায়েরের কথা ভাবি, একটি প্রশ্নই আমার মনে জাগে: তিনি বালুচিস্তানের মাটি ও বালুচ জাতীয় স্বাধীনতার আদর্শকে কতটা গভীরভাবে ভালোবাসতেন,‘ন্যাশনাল পার্টি’র অঙ্গসংগঠন হিসেবে যুক্ত একটি ছাত্রসংগঠনের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তাঁর যাত্রাপথ বা আদর্শিক অবস্থান বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি?

বিএনএম চেয়ারম্যান ন্যাশনাল পার্টির সমালোচনা করে বলেন, যে দলটি পাকিস্তানি রাষ্ট্রের সাথে জোট বেঁধে বেলুচ জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য একটি পুতুল প্রাদেশিক সরকার গঠন করেছে। তার মতে, ন্যাশনাল পার্টি আজও এমন রাজনীতি চালিয়ে যাচ্ছে যা বেলুচ জাতিকে স্থায়ীভাবে পরাধীন করে রাখতে চায়।

ক্যাপশনঃ ছবি আছে।

( -২৬ সেপ্টেম্বর ২০২৬।)

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh