ভালো নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর : সিইসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত বাহিনী থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কাজ করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। বর্তমানে নির্বাচনী মাঠের সার্বিক পরিবেশ অনুকূলে।

এর আগে এই আসনের উপনির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেছিল ইসি। ঘোষিত সূচি অনুযায়ী, আজ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৯ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh