সব
লন্ডন প্রতিনিধি,
আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনের বিভিন্ন রিজিওনাল কমিটির উদ্যোগে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রস্তুতি সভা চলছে।
এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর রাত ১১টায় যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট
কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
সভায় তিনি কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করতে নেতৃবৃন্দের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ লিয়াকত আলী, আলহাজ আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের ঐতিহ্য ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার অংশগ্রহণে কেন্দ্রীয় সম্মেলন আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে উল্লেখ করে তিনি যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীকে এ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান।
সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি শেখ নুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।