সব
স্বদেশ বিদেশ ডট কম
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও প্রবাসী গোলাপগঞ্জবাসীর ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০২৬–২০২৮) অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা গোলাপগঞ্জ কমিউনিটির নেতৃবৃন্দ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক দায়িত্বশীল এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আবুল মনসুর অহিদ আহমেদ। এ সময় নির্বাচন কমিশনার শামীম আহমেদ ও মুছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর বিদায়ী কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, গত আগস্টে অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম নজরুল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তমিজুর রহমান রঞ্জু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তামজিদ কাদির। পরে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস শুকুর।
সভাপতির বক্তব্যে মাসুক আহমেদ সংগঠনের ট্রাস্টি ও সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এক দশকেরও বেশি সময় ধরে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি এ ধারাবাহিকতা বজায় রেখে গোলাপগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র জনগোষ্ঠীর আবাসন এবং সামাজিক উন্নয়নে আরও গতিশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বারা অব নিউহ্যামের নির্বাহী মেয়র ফরহাদ হোসেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব, পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আফিফা খানম, শিক্ষাবিদ আব্দুর রকিব, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, লেখক ও গবেষক ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিয়া ও আখলু মিয়া, অ্যাকাউন্ট্যান্ট আবু তাহের এমবিই, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া, ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শাহনুর খান, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন, প্রবীণ শিক্ষক তছউর আলী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর রাবিনা খান ও কাউন্সিলর আমিনা আলী, গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সমাজকর্মী সৈয়দ নজরুল ইসলাম, রাজনীতিবিদ সেলিম আহমেদ খান, সংগঠনের সাবেক ভাইস চেয়ার ও উপদেষ্টা আখতার হোসেন, প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা দেলোয়ার হোসেন লেবু, সাবেক উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আরিফ মনজুর চৌধুরী মিঠু, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্টারের সহসাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, প্রতিষ্ঠাকালীন সদস্যসচিব তাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন রুহেল ও এনাম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফেরদৌস আলম, আফরোজ মিয়া শাহিন, আবুল কালাম, কমিউনিটি ব্যক্তিত্ব দেওয়ান নজরুল ইসলাম ও রুহুল কুদ্দুস জুনেদ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লিটন, সাব্বির আহমদ সাহেদ, মঞ্জুর আহমদ শাহনাজ, সাবেক সহসভাপতি আফসারুল ইসলাম ও ইকবাল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সামাদ, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি জহির হোসেন গৌছ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান। এ ছাড়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ইমদাদুন খানম উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন টিভি উপস্থাপক ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম নাহিন মাহমুদ, নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন মেম্বারশিপ সম্পাদক আব্দুল কাদির, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, ভাদেশ্বর ইউনিয়ন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সমাজকর্মী জামিল আহমদ, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের কোষাধ্যক্ষ কাওছার আহমদ জগলু, আব্দুল মারজান চৌধুরী এলু, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তানহার আহমেদ তুহিন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব রায়হান উদ্দিন, সর্বজনীন শরীফগঞ্জ ইউনিয়ন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ এবং সংগঠনের নাম প্রস্তাবকারী মারুফ আহমেদ।
এ ছাড়া বক্তব্য দেন ব্যবসায়ী ফারুক উদ্দিন, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ সুমন, আইনজীবী ব্যারিস্টার এনামুল হক, সমাজকর্মী ইকবাল আহমেদ চৌধুরী ও মামুনুর রশিদ খান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলতা মিয়া এবং গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জুয়ারদারসহ অনেকে।
অনুষ্ঠানে আগত অতিথিরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির মানবিক ও দাতব্য কার্যক্রম যুক্তরাজ্য ও বাংলাদেশে আরও সম্প্রসারিত হবে এবং গোলাপগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখায় উদীয়মান কমিউনিটি ব্যক্তিত্ব মিছবাহ মাছুমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে নৈশভোজ, প্রীতি মেলবন্ধন এবং সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমেদের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।