সব
স্বদেশ বিদেশ ডট কম

নরসিংদী সদরে একটি ডাইং কারখানার বয়লারের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জামালের (৩৮) শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
বুধবার বিকালে কারখানার একটি বয়লারে আগুন ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধ অন্যদের মধ্যে টিপুর (৪৫) শরীরের ৯০ শতাংশ, ফয়সালেরর (২৫) শরীরের ২৫ শতাংশ, রুবেলের (৩৫) শরীরের ৮ শতাংশ ও শাজাহানের (৩০) ৪ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় জামাল ও টিপুকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামাল মারা গেছেন। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।