সব
স্বদেশ বিদেশ ডট কম

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা এবং বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান যে, হাফিজ বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুনির্দিষ্ট অভিযোগে মামলা হতে পারে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, হাফিজের বিরুদ্ধে রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং ওই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে আরও কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এই খন্দকার আব্দুল হাফিজ।