মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি

সাজেল আহমেদ,

  • প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীদের সংগঠন ইউনিটি অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। সভায় মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের আমার গাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন।

সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কনভেনর ও প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক, দিলু মিয়া, সৈয়দ শামীম ইসলাম, কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান ও লিটু খান। তাঁরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খান, সেলিম আহমেদ, তপু তোফায়েল খান, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের, রাসেল খান, আমিনুর রহমান চৌধুরী, মুহিত মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী, রেজওয়ান রউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ, সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম ও সিপার আহমেদসহ অনেকে।

সম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি নির্বাচিত হওয়ায় ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমশেরনগর বিমানবন্দর চালুসহ ১০ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী। সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম ইফতেখার উদ্দিন আহমেদ ও বাংলাদেশ টিমের সাবেক সংগঠক মরহুম মোহাম্মদ কামাল মনসুরসহ প্রয়াত সবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মদ মুহিবুর রহমান।

সভায় সংগঠনের বিগত দিনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমান। জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী তাঁর বার্ষিক প্রতিবেদনে সংগঠনের বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

প্রতিবেদনে জানানো হয়, গত রমজান মাসে প্রায় ১১ লাখ টাকার খাদ্যসামগ্রী জেলার ৬০০ দরিদ্র পরিবারের মধ্যে এবং ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানে ট্রাকে করে প্রায় এক হাজার পথচারীর মধ্যে প্যাকেট ইফতার বিতরণ করা হয়। ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এ ছাড়া প্রায় দুই লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় চারটি করে মোট আটটি নলকূপ স্থাপন করা হয়। আরও এক লাখ টাকা ব্যয়ে জেলার দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ এবং জেলা জজ আদালতে চেয়ার প্রদান করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছর সংগঠনটি মৌলভীবাজার জেলার উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে মোট ১৪ লাখ টাকা ব্যয় করেছে।

আগামী সম্মেলনের আগে পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের উপদেষ্টারা সদস্য ফরম পূরণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি আব্দুর রউফ তালুকদার উপস্থিত সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সংগঠনের অগ্রযাত্রা এবং মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh