নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও ব্যাংক ভবনের কোনো ক্ষতি হয়নি। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে উপজেলার বিরিশিরি গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

পুলিশ জানায়, একটি পেট্রোল বোমা ব্যাংক ভবনের সামনের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে দায়িত্বে থাকা আনসার সদস্য ও ব্যাংকের কর্মীরা পানি ঢেলে তা নেভান।

ওসি বলেন, রাত সোয়া ১টার দিকে কে বা কারা ব্যাংক কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh