সিলেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান : ৯০ হাজার টাকা জরিমানা

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৭ অপরাহ্ণ

নগরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে ৯০ হাজার টাকা জরিমানা করছে। পাশাপাশি ২৫ হাজার টাকার বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ জব্দ করে।

নগরের চৌহাট্টা ও পুর্ব দরগাহ গেইট এলাকায় ঔষধ প্রশাসন সিলেট ও জেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করে।এতে নেতৃত্বদেন ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

অভিযানে বিদেশি আনরেজিস্টার্ড ঔষধ সংরক্ষনের দায়ে মেসার্স মতিন ট্রেডার্স ও ফয়সল ফার্মেসীতে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এই দুইটি ফার্মেসী থেকে আনরেজিস্টার্ড বিদেশি ঔষধ জব্দ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh