করোনা মুক্ত হয়েছেন মেয়র আরিফ….

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:০২ অপরাহ্ণ

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার পর তার ফলাফল নেগেটিভ এসেছে।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী’র শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ১২ দিন নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। আজ মঙ্গলবার সকালে মেয়র আরিফ ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার জন্য জমা দেন। রাতে তার পরীক্ষার পর ফলাফল এসেছে নেগেটিভ। অর্থাৎ তিনি এখন সম্পূর্ণ করোনামুক্ত।

এ দিকে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহামারী করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি সিলেটের মানুষের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।

এক প্রতিক্রিয়ায় মেয়র আরিফ বলেন, সিলেটের মানুষের দোয়ায় আমি সুস্থ হয়ে উঠেছি। আমার এই বিপদের সময় মানুষ যেভাবে খোঁজখবর নিয়েছেন তা ভুলার নয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh