সিলেটের দুই ল্যাবে একদিনেই ৭২ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৫ অপরাহ্ণ

সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। রবিবার দৈনিক নমুনা পরীক্ষা শেষে এসব রোগী শনাক্ত হয়।

জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)’র ল্যাবে আজ রবিবার ২৮২টি নমুনা পরীক্ষায় ৫২ জন ব্যক্তি করোনাক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন সিলেটের ১৭ জন, সুনামগঞ্জের ৩১, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজার জেলার ১জন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল।

এদিকে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে রবিবার নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। আক্রান্তদের মধ্যে সিলেটের ১৮, মৌলভীবাজার ও সুনামগঞ্জের ১ জন করে রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh