সোনারগাঁও হোটেলের গেট ভাঙলেন সৌদি প্রবাসীরা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ণ

রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে কয়েক হাজার সৌদি প্রবাসী টোকেন নিতে ভিড় জমিয়েছেন।

রোববার সকাল থেকেই ভিড় জমান প্রবাসীরা। টোকেনের জন্য তারা ভিড় ঠেলে এবং ধাক্কাধাক্কি করে সোনারগাঁও হোটেলের গেট দিয়ে তিন দফায় ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় তারা ভেতরে ঢুকতে না পেরে সোনারগাঁও হোটেলের গেট ভাংচুর করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এদিকে, কয়েক হাজার প্রবাসীর চাপে কারওয়ান বাজার এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে, অফিসগামী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh