কুলাউড়ায় ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ

কুলাউড়া উপজেলায় সারাদেশে চলমান ধর্ষন ও নারীর প্রতি সহিংসতার নিন্দা জানিয়ে অপরাধের সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্মিলিত সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ প্রতিবাদী মানববন্ধন করেছে।

কুলাউড়া শহরস্থ চৌমুহনী চত্ত¡রে বুধবার দুপুরে আশিকুল ইসলাম বাবু ও হুমায়ুন কবির সাহানের যৌথ সঞ্চালনায় উপজেলার সামাজিক অঙ্গনে বিভিন্নভাবে ভূমিকা পালন করা সংগঠনের সম্মিলিত উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কাদিপুর যুব সমাজ, কুলাউড়া মুক্ত স্কাউটস গ্রæপ, অভিলক্ষ্য কুলাউড়া, নিরাপদ চিকিৎসা চাই, আলোর পাঠশালা, সোশ্যাল কেয়ার অব নেশন, প্লাটুন টুয়েলভ, রক্তদান সামাজিক সংগঠন হিংগাজিয়া, ইসলাহুল উম্মাহ পরিষদ, প্রয়াস, নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠন, ব্রাইট কুলাউড়া, রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক কুলাউড়া, এক্টিভ বয়েস কুলাউড়া, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা, নবারুন, কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, কুলাউড়া রক্তদান সংগঠন, কুলাউড়া শান্তি পরিষদ, শুভ সংঘ কুলাউড়া উপজেলা শাখা,

রাইজিং স্টার ক্লাবের আয়োজনে মানবন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আখই, রবিউল আউয়াল মিন্টুসহ প্রথম আলো বন্ধু সভা, ইকরামুল মুসলিমিন মৌলভীবাজার, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, কুলাউড়া কোভিড ১৯ লাশ দাফন টিম, কিন্ডার গার্টেন জুনিয়র স্কুল শিক্ষক সমিতি, হাসিখুশি রক্তদান সংঘ, ট্রাভেলার্স অব কুলাউড়া, পালের মোড়া সেতু রক্ষনাবেক্ষণ কমিটি, আব্দুল বারী স্মৃতি সংঘের নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh