সব
সিলেট অফিস,
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের অতিরবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, শেরপুর থেকে সিলেটগামী একটি বাস অতিরবাড়ি এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে খুলে যায়। এতে বাসটি উল্টে যাত্রীরা চাপা পড়েন।
দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক কিশোরী ও ৪৫ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে। এছাড়া আহত ১০-১২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে আরও ৪ জনের অবস্থা গুরুতর।