রায়হানের মাকে ৫০ হাজার টাকা প্রদান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১০:৩৬ অপরাহ্ণ

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত যুবক রায়হানে মা সালমা বেগমকে ৫০ হাজার টাকা ও নিহতের শিশু সন্তানকে উপহারসামগ্রী প্রদান করেছে সিলেট জেলা পুলিশ।

রোববার জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে এই টাকা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

জানা গেছে, রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে যান নিহত রায়হানের মা সালমা বেগম, চাচা ও মামাতো ভাই। এ সময় ছেলের হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করায় জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা বেগম।

তখন পুলিশ সুপারও রায়হানের মাকে এই হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেন।

পরে জেলা পুলিশের কল্যাণ তহবিল থেকে নিহত রায়হানের মাকে ৫০ হাজার টাকা এবং রায়হানের শিশু সন্তানের জন্য উপহারসামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান, সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh